মেয়ের বিয়ের জন‍্য হোটেল মালিককে খুন - The News Lion

মেয়ের বিয়ের জন‍্য হোটেল মালিককে খুন

 


দি নিউজ লায়ন;  সৈকত নগরী দিঘায় হোটেল মালিক খুনের ঘটনায় তদন্তে নেমেই কার্ষত রোমাঞ্চকর তথ্য উদ্ধার করল পুলিশ। শনিবার বিকালে খুনের ঘটনায় সাংবাদিক বৈঠক করেই এমনি জানালেন কাঁথির অতিরিক্ত পুলিশ সুপার মানব সিঙ্গল। দিঘার হোটেল ব্যবসায়ী খুনের ঘটনায় উঠে এলো রোমাঞ্চকর একের পর এক তথ্য। জানাগেছে, ১৮ ই জুন নিউ দিঘায় " হোটেল সুমন " মালিক হাওড়া শিবপুরে সুব্রত সরকার (৬৬) নিজের হোটেলের রুম থেকে মৃতদেহ উদ্ধার হয়। 


এরপরে দিঘা থানার পুলিশ মৃতদেহ উদ্ধার করে কাঁথি হাসপাতালে ময়না তদন্তে পাঠায়। ঘটনার তদন্তে নেমে পুলিশ ঘটনার তদন্তে নেমে হোটেলের কাঠমিস্ত্রী জামিল শা নামে এক ব‍্যক্তিকে গ্রেফতার করে। এরপর কাঁথি আদালত থেকে অভিয়ুক্তকে পাঁচদিনের নিজেদের হেফাজতে নেয় পুলিশ। কাঠমিস্ত্রীকে হেফাজতে নিয়ে পুলিশের জিজ্ঞাসাবাদে উঠে আসে চাঞ্চল্যকর তথ্য। এদিন বিকালে খুনের ঘটনায় সাংবাদিক বৈঠক করে কাঁথি অতিরিক্ত পুলিশ সুপার আধিকারিক বলেন " মেয়ের বিয়ে দেওয়ার জন্য হোটেল মালিককে পরিকল্পিত ভাবে খুন করে জামিল।


 হোটেলের জানলা ভেঙে ভেতরে ঢুকে পড়ে কাঠমিস্ত্রী জামিল। এরপর লাইলন দড়ি শ্বাসরোধ করে খুন করে। চুরি যাওয়ার ৪ লক্ষ ৪৮ হাজার টাকা এবং সিসিটিভি হার্ডডিক্স উদ্ধার করে। চুরি যাওয়ার দুই লক্ষ টাকা সোনার ও রুপো গহনা উদ্ধার করে।  কাঠমিস্ত্রী সিসিটিভি হার্ডডিক্স হোটেলে সংলগ্ন পুকুরে ফেলে দেয়। শুক্রবার রাতে বাড়ী কানর্নিশ থেকে নগদ ৪ লক্ষ টাকা ৪৮ হাজার উদ্ধার করা হয়েছে। মেয়ে বিয়ে দেওয়ার চুরি করেছিল। হোটেলের ফার্নিচার কাজ করতো তাই সবটায় চেনা ছিল।

কোন মন্তব্য নেই

Thankyou To Comment us

Blogger দ্বারা পরিচালিত.